'মামা মারবেন না...' তারপরই সব শেষ! নাতনিদের কুপিয়ে মেরেছে কুলাঙ্গার ছেলে, কঠোর শাস্তি চাইছেন মা
News18 বাংলা | ১৫ আগস্ট ২০২৬
‘মামা মারবেন না’, শুধু শুনেছিলেন এই আওয়াজ। চোখের সামনেই দুই নাতি-নাতনিকে ধারাল অস্ত্র দিয়ে পরপর আঘাত। চোখের সামনেই সব শেষ হল রোশনারা বিবির। মামা মারবেন না বলেই আওয়াজ দিয়েছিলেন নাতনি মনিফা খাতুন, কিন্তু শোনেনি বাদশা। শুক্রবার সকাল থেকে রোশনারা বিবি কান্নায় ভেঙে পড়েছেন। এই ঘটনা যে ঘটে যাবে তা কল্পনাও করতে পারেননি পরিবারের সদস্যরা।