উরি হামলায় দেশের জন্য প্রাণ দিয়েছিল ছেলে, স্বাধীনতা দিবসে শহিদের বাড়িতে শোভা পাচ্ছে তিরঙ্গা
News18 বাংলা | ১৫ আগস্ট ২০২৬
স্বাধীনতা দিবস এলেই সাগরে জাতীয় পতাকার আবেগে ভাসে শহিদের বাড়ি। পাড়া, প্রতিবেশী থেকে স্থানীয় বাসিন্দা সকলেই শ্রদ্ধা জানান গ্রামের শহিদ যুবককে। শহীদ বিশ্বজিৎ ঘড়াইয়ের বাড়ি সেসময় হয়ে ওঠে কোলাহলমুখর। ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরের উরিতে পাকিস্তানি জঙ্গি হামলায় দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন বীর সৈনিক বিশ্বজিৎ ঘড়াই।