• স্বাধীনতা দিবসের সকাল থেকেই বাড়তি সতর্কতা! উত্তর-পূর্ব সীমান্ত রেলে জোরদার নিরাপত্তা ও তল্লাশি
    News18 বাংলা | ১৫ আগস্ট ২০২৬
  • দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনে সকাল থেকেই , উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) যাত্রী, ট্রেন ও রেলওয়ে সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে সমগ্র জোনে সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। রেলওয়ে স্টেশন, ট্রেনের ভেতর এবং সমগ্র রেল চত্বরে সতর্কতা জোরদার করা হয়েছে৷ আরপিএফ কর্মীরা সেখানে ব্যাপক টহল ও নজরদারি চালাচ্ছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং সুরক্ষিত ভ্রমণ পরিবেশ নিশ্চিত করতে সংবেদনশীল ও প্রত্যাহ্বানপূর্ণ স্থানগুলির ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)