সব রেকর্ড ভেঙে আকাশ ছুঁল জাতীয় পতাকা, জেলার সবথেকে উঁচুতে তিরঙ্গা উড়বে অশোকনগরে
News18 বাংলা | ১৫ আগস্ট ২০২৬
দেশের ৮০তম স্বাধীনতা দিবসে নজির গড়ল উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর! জেলার সবচেয়ে উচ্চতম জাতীয় পতাকা উত্তোলন করা হল এখানেই! ১০৪ ফুট উচ্চতায় এই জাতীয় পতাকা উত্তোলন করা হয় অশোকনগর চৌরঙ্গী মোড় এলাকায়। এদিন সুউচ্চ এই পতাকা উত্তোলন করলেন বিধায়ক সুময় হীরা। ১০৪ ফুট উঁচু লৌহ স্তম্ভের ওপরে বিশেষ ইলেকট্রনিক পদ্ধতিতে এলমোনিয়ামের শক্ত তার ব্যবহার করে জাতীয় পতাকাকে উঁচুতে তোলা হয়।