• ৫ টাকার পুরনো নোটে মাটির ২ ইঞ্চির ভারতমাতা, ১ ইঞ্চির নেতাজি! তাক লাগাল নদিয়ার ক্লাস নাইনের খুদে
    News18 বাংলা | ১৫ আগস্ট ২০২৬
  • : শিল্পের কোনও নির্দিষ্ট সীমারেখা বা ক্যানভাস হয় না, এ কথাই যেন নতুন করে প্রমাণ করল নদিয়ার কৃষ্ণনগরের এক নবম শ্রেণির ছাত্র। ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে পুরনো একটি পাঁচ টাকার কাগুজে নোটের উপর এঁটেল মাটি দিয়ে প্রায় দুই ইঞ্চির ‘ভারতমাতা’ এবং এক ইঞ্চির ‘নেতাজি সুভাষচন্দ্র বসু’র ত্রিমাত্রিক মূর্তি ফুটিয়ে তুলে সকলকে তাক লাগিয়ে দিয়েছে ঘূর্ণি পুতুলপট্টির কিশোর সন্দীপ পাল। শুধু কাগুজে নোটই নয়, একটি পাঁচ টাকার ধাতব মুদ্রার (কয়েন) উপরেও নিখুঁত দক্ষতায় ফুটিয়ে তুলেছে নেতাজির আবক্ষ অবয়ব।
  • Link to this news (News18 বাংলা)