টুলু কাণ্ডে এবং নজরে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী?
News18 বাংলা | ১৬ আগস্ট ২০২৬
বীরভূম জেলার পাথর সম্রাট টুলু মণ্ডল কাণ্ডে নয়া মোড়, সেহগাল হোসেনের বাড়িতে পুলিশ-এসটিএফ হানা। অনুব্রত মণ্ডলের প্রাক্তন নিরাপত্তারক্ষী সেহগাল হোসেনের বাড়িতে পুলিশ ও এসটিএফের হানা। চলছে জোরদার তল্লাশি অভিযান। একইসঙ্গে মিঠু শেখের নামও উঠে আসছে। এই মিঠু শেখ টুলু মণ্ডলের শ্যালক তাঁর বোলপুরের খাসপাড়ায় বাড়িতেও পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানা যাচ্ছে।