• ধস-হড়পা বানে নিখোঁজ ৫ জওয়ান, মৃত ৪! স্বাধীনতা দিবসে শোকবিহ্বল অরুণাচল
    প্রতিদিন | ১৬ আগস্ট ২০২৬
  • স্বাধীনতা দিবসের আগের রাতে ভয়াবহ ধস ও হড়পা বান অরুণাচল প্রদেশে। আপার সুবানসিরিতে ভূমিধস নেমেছে। তাতে মৃত্যু হয়েছে চার শ্রমিকের।  দিবাং ভ্যালীতে হড়পা বানে নেমেছে। তাতে সেনার দু’টি আশ্রয়স্থল ভেসে গিয়েছে। এই ঘটনায় নিখোঁজ পাঁচ সেনা জওয়ান।

    শুক্রবার সন্ধ্যার পর আপার সুবানসিরি কেওজারিং-বায়াচিং সড়কে ভূমিধস নামে। বেশ কয়েকজন ধসের তলায় চাপা পড়েন। সরকারি তথ্য অনুযায়ী মৃত্যু হয় চারজনের। অন্যদিকে দিবং উপত্যকায় বন্যায় পাসু পানি সেনা শিবিরে দু’টি সেনা ছাউনি ভেসে গিয়েছে। তাতে সাতজন সেনা নিখোঁজ হন। পরে দু’জনকে উদ্ধার করা গেলেও পাঁচজন সেনা এখনও নিখোঁজ। এই ঘটনার পর পাশ্ববর্তী ছাউনি থেকে সেনা জওয়ানরা উদ্ধার অভিযানে নেমেছেন। সেনাবাহিনীর পাশাপাশি  আইটিবিপি-র ৫৮ ব্যাটালিয়ন, জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সের ৬২ আরসিসি। অরুণাচল প্রদেশ পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা উদ্ধারকাজে যোগ দিয়েছেন। নিখোঁজ সেনা জওয়ানরা খোঁজার সব চেষ্টা চালানো হচ্ছে।

    উত্তর-পূর্বের এই রাজ্যে লাগাতার ভারীবৃষ্টির জেরে বন্যা ও ভূমিধসের জেরে এই রাজ্যের ১০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। পরিকাঠামোর ক্ষতি হয়েছে। অরুণাচল প্রশাসন জানিয়েছে,বন্যা ও ভূমিধসে ২৩৫টি সড়ক, ৪০টি সেতু, ৭৫টি কালভার্ট, ৩৭৩টি জল সরবরাহ ব্যবস্থা, ৮২৩টি বিদ্যুৎ খুঁটি,১২২টি সরকারি ভবন-সহ একাধিক সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)