পাটনা: কুয়োর মোটর খারাপ হয়ে গিয়েছিল। তা ঠিক করতে গিয়েই বিপত্তি। শুক্রবার কুয়োর বিষাক্ত গ্যাসে মৃত্যু হল বাবা-ছেলে সহ মোট চার জনের। বিহারের গয়াজি জেলার গড় করমৌনি গ্রামের ঘটনা। মৃতদের নাম চামরি মাঝি, দিলচাঁদ মাঝি, বিকাশ চৌধুরী ও বিজয় চৌধুরী। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন তিনি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।