• ১৩ হাজার কোটির মাদক মামলা, অভিযুক্তকে প্রত্যর্পণ ভারতে
    বর্তমান | ১৬ আগস্ট ২০২৬
  • নয়াদিল্লি: ১৩ হাজার কোটির মাদক মামলায় অভিযুক্ত পলাতক ড্রাগ কিংপিনকে দেশে  ফেরাল সরকার। সংযুক্ত আরব আমিরশাহিতে আশ্রয় নিয়েছিল বীরেন্দ্র সিং বাসোয়া নামে ওই মদক মাফিয়া। সেখান থেকে প্রত্যার্পণের পরই তাঁকে হেপাজতে নিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। প্রশাসন সূত্রে খবর, কেন্দ্রীয় এজেন্সির অনুরোধে অভিযুক্তের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছিল ইন্টারপোল। তার ভিত্তিতে গত জুন মাসে বাসোয়াকে আমিরশাহিতে গ্রেপ্তার করা হয়। মাদক মাফিয়ার প্রত্যর্পণকে ভারত সরকারের বড়ো সাফল্য বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, একের পর এক ড্রাগ মাফিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র। মোদি সরকারের জিরো টলারেন্স নীতির কারণেই মাদক বিরোধী অভিযানে নয়া মাইলস্টোন ছোঁয়া গিয়েছে। আমাদের এজেন্সি ফের প্রমাণ করল, মাদক পাচারকারীরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, দেশের আইনের হাত থেকে বাঁচতে পারবে না। 
  • Link to this news (বর্তমান)