• থানার সামনেই মহিলার মঙ্গলসূত্র ছিনতাই, খড়্গপুরে চাঞ্চল্য
    বর্তমান | ১৬ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, খড়্গপুর: শুক্রবার রাতে খড়্গপুর টাউন থানার সামনে ছিনতাইয়ের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, এদিন রাত্রি সাড়ে আটটা নাগাদ এক মহিলার গলা থেকে মঙ্গলসূত্র ছিনিয়ে বাইকে চেপে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। ঘটনার পর আতঙ্কিত ওই মহিলা ছুটে যান খড়্গপুর টাউন থানায়।

    পরপর ছিনতাই ঘিরে ক্ষোভ বাড়ছে শহরবাসীর মধ্যে। এনিয়ে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন, এটা ঠিক শহরে এই ধরনের ঘটনা ঘটছে। তবে, আমরা অনেকগুলি গ্যাংকে ইতিমধ্যেই ধরেছি। চুরি বা ছিনতাই হওয়া জিনিসপত্রও উদ্ধার হয়েছে। শহরে লাগাতার অভিযান চলছে। পুলিশের নজরদারি আরো বাড়ানো হবে।
  • Link to this news (বর্তমান)