• আজ সুন্দরবনে পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী
    বর্তমান | ১৬ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আজ, শনিবার স্বাধীনতা দিবসে সুন্দরবনে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, রেড রোডের অনুষ্ঠান শেষ করে দুপুরে হেলিকপ্টারে করে গোসাবার কাছারি ময়দানে এসে নামবেন তিনি। সেখান থেকে গোসাবার কিষাণ মান্ডিতে পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী। তাঁর সফরের আগে শুক্রবার পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করা হয়। হেলিকপ্টার ওঠা-নামার মহড়া হয় এদিন। জানা গিয়েছে, সীমিত সংখ্যক বিজেপি কর্মীদের নিয়েই এই অনুষ্ঠান হবে। গোসাবার বিধায়ক বিকর্ণ নস্কর বলেন, পতাকা উত্তোলন করতে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী আসছেন গোসাবায়। এখানে বক্তব্যও রাখবেন তিনি। তারপর কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম সুন্দরবনের কোনো অংশে আসছেন শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে ব-দ্বীপবাসীর জন্য বিশেষ কোনো ঘোষণা হবে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)