• মমতা তৃণমূলের নয়া কমিটি
    বর্তমান | ১৬ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের নতুন কমিটি গঠন করা হল। মমতার নির্দেশ মতো যাঁরা পদ পেলেন, তাঁদের নাম লিখিত বিবৃতি দিয়ে প্রকাশ করেন দোলা সেন। এই বিবৃতি দেওয়ার কাজটি ভোটের ফল ঘোষণার পর কিছুদিন করেছিলেন তৎকালীন মমতা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পরে চন্দ্রিমা মমতার সঙ্গ ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগ দেন। মমতার নির্দেশ সংক্রান্ত ঘোষণার বিষয়টি এখন করছেন দোলা। 

    মমতা তৃণমূলের শুক্রবারের বিবৃতিতে দেখা গিয়েছে, মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী করা হয়েছে আলিফা আহমেদকে। প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সিকে করা হয়েছে মহিলা তৃণমূলের কার্যকরী সভাপতি। এছাড়া অর্ণব বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি করা হয়েছে। তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি করা হয়েছে মৃত্যুঞ্জয় পালকে। শ্রীদীপ দাস দক্ষিণ কলকাতা তৃণমূল যুব সভাপতি এবং শক্তিপ্রতাপ সিংকে উত্তর কলকাতা তৃণমূল যুব সভাপতি করা হয়েছে। 

    অন্যদিকে, মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের অভিযোগ, তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পুলিশ একটু বেশি সক্রিয় হয়ে উঠেছে। একাধিক থানা থেকে তৃণমূলের নেতা-কর্মীদের ডেকে পাঠিয়ে হেনস্তা করা হচ্ছে। দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হচ্ছে। কেউ অন্যায় কাজ করলে পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিক। কিন্তু তৃণমূল কর্মীদের ডেকে পাঠিয়ে পুলিশি হয়রানির মুখে ফেলা অত্যন্ত নিন্দনীয়।-ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)