• শিয়ালদহ-বারাসত এসি লোকাল এ বার দৌড়বে বনগাঁ পর্যন্ত
    এই সময় | ১৬ আগস্ট ২০২৬
  • শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত যে এসি লোকালটি যেত, তার এক্সেটেনশন হচ্ছে। এ বার থেকে সেটি যাবে বনগাঁ পর্যন্ত।

    পূর্ব রেল সূত্রে খবর, ২০ অগস্ট থেকে কার্যকর হবে এই বর্ধিত রুট। ৩৩৪৪৯ শিয়ালদহ-বারাসত এসি লোকাল, শিয়ালদহ থেকে ছাড়ত সকাল ১০টা ৩৩মিনিটে। বারাসত পৌঁছত সকাল ১১টা ১৮মিনিটে। পূর্ব রেল সূত্রে খবর, এ বার সেটি যাবে বনগাঁ পর্যন্ত। আবার বনগাঁ থেকেও ট্রেনটি ছেড়ে আসবে শিয়ালদহের উদ্দেশে।

    বারাসত থেকে ৩৩৪৪২ ট্রেনটি শিয়ালদহের উদ্দেশে ছাড়ত সকাল ১১টা ২৯মিনিটে, যা শিয়ালদহ পৌঁছত বেলা ১২টা ১৩ মিনিটে। যেহেতু ট্রেনটি এ বার বনগাঁ পর্যন্ত যাবে, ফলে সময়সূচিতে বদল হবে।

    অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে, ট্রেনটি এমন সময়ে শিয়ালদহ থেকে ছাড়ে, যে সময়ে সেই অর্থে যাত্রীরা এই ট্রেনে ওঠেন না। ফলে, যাত্রীদের তরফেও ট্রেনটির গতিপথের এক্সেটেনশনের দাবি জানানো হয়েছিল। পাশাপাশি, রেল সূত্রে খবর, এসি লোকাল ট্রেনটি চালানোর ক্ষেত্রেও আশানুরূপ লাভের দেখা পায়নি রেল কর্তৃপক্ষ। ফলে, সাংবাদিক বৈঠকে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা এই বিষয়ে জিজ্ঞেস করা হলে, তিনি জানিয়েছিলেন, সমস্ত দিক খতিয়ে দেখে ট্রেনটির গতিপথের এক্সেটেনশনের কথা ভাববে রেল। কারণ, মূল অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল বারাসত থেকে বনগাঁর মধ্যে অটোমেটিক সিগন্যালিংয়ের ব্যবস্থা না থাকা। তবে, রেল সূত্রে খবর, সমস্ত দিক খতিয়ে দেখেই এ বার এসি লোকালের রুট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

    পূর্ব রেলের তরফে এখনও বনগাঁ পর্যন্ত বর্ধিত শিয়ালদহ-বারাসত লোকালের সময়সূচি অফিশিয়ালি প্রকাশ করা হয়নি। কিন্তু রেল সূত্রের খবর, শিয়ালদহ থেকে সকাল ১০টা ৩৩ মিনিটে ছাড়তে পারে এই এসি লোকাল। সকাল ১১টা ১৪ মিনিটে বারাসত পৌঁছবে। তারপরে দুপুর ১২টা ৩৩ মিনিটে পৌঁছবে বনগাঁ।

    তারপরে বনগাঁ থেকে ফিরতি এসি লোকাল ছাড়বে দুপুর ১২টা ৩৫ মিনিটে। শিয়ালদহ পৌঁছবে দুপুর ২টা ২৫ মিনিটে।

  • Link to this news (এই সময়)