বেথুয়াডহরি থেকে বাড়ি ফেরার পথে খুন, রাস্তা আটকে গুলি-কোপ কংগ্রেস নেতা আনিসুর, ছেলে আবু সুফিয়ানকে
News18 বাংলা | ১৬ আগস্ট ২০২৬
নাকাশিপাড়ায় ভয়াবহ জোড়া খুন। বাড়ি ফেরার পথে গাড়ি আটকে পর পর গুলি, এলোপাথারি ধারাল অস্ত্রের কোপে খুন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তথা নদিয়া জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং প্রাক্তন নাকাশিপাড়া ব্লক কংগ্রেস সভাপতি আনিসুর রহমান। একই হামলায় তাঁর পুত্র আবু সুফিয়ানও নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। শনিবার নদিয়ার বেথুয়াডহরি থেকে বাড়ি ফেরার পথে নাগাদি রেলগেটের কাছে তাঁদের গাড়ি আটকে দাঁড়ায় দুষ্কৃতীরা, এরপর নৃশংস হামলা চালায় বলে অভিযোগ। প্রথমে গুলি চালানো হয়, পরে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়, ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক সূত্রের খবর।