বীজ চাষেই বাড়তি আয়! কেজি প্রতি মিলবে ১৩০ টাকা পর্যন্ত, মালদহে বড় উদ্যোগ
News18 বাংলা | ১৬ আগস্ট ২০২৬
কৃষকদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি বীজ চাষে আর্থিকভাবে লাভবান করে তুলতে বিশেষ উদ্যোগ নিল মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্র। কেন্দ্র সরকারের ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশনের আওতাধীন সিড হাব প্রকল্পের মাধ্যমে জেলার কৃষকদের উন্নতমানের ডাল জাতীয় বীজ উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি বিজ্ঞানীদের পরামর্শ মেনে বীজ উৎপাদন করলে বাজারদরের তুলনায় বেশি দামে সেই বীজ কিনে নেওয়ার পাশাপাশি সরকারি আর্থিক সহায়তাও মিলবে।