Big Breaking: ভাটপাড়ার ১৫ নম্বর গলিতে শুটআউট। শনিবার রাতে একদল দুষ্কৃতী এলাকার বাসিন্দা রশিদ খানের বাড়িতে ঢুকে গুলি চালায় বলে অভিযোগ। দুষ্কৃতীরা এক রাউন্ড গুলি চালিয়েছে বলে দাবি পুলিশের। পুরো ঘটনা ধরা পড়েছে এলাকার সিসিটিভি ফুটেজে। সেই ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ দিন দুষ্কৃতীরা পানীয় জলের ব্যবসায়ী রসিদ খানের বাড়িতে আচমকা চড়াও হয়। সেই সময়ে বাড়িতে একা ছিলেন রসিদের স্ত্রী। পুলিশ আরও জানিয়েছে, রশিদকে না পেয়ে শুন্যে এক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলির শব্দে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন ভাটপাড়া থানায়। ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
কে বা কারা রসিদের বাড়িতে চড়াও হয়েছিল, তা এখনও জানা যায়নি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ।
রশিদ খানের স্ত্রী নিগার খান বলেন, ‘রাতে বাড়িতে আমি বাড়িতে একা ছিলাম। আমার বাড়িতে গুলি চালানো হয়েছে। বাড়ির মেন গেটে দুষ্কৃতীরা লাথি মারছিল। গালিগালাজ করছিল। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।’
১. কোথায় শুটআউটের ঘটনা ঘটেছে?
উত্তর: ভাটপাড়ার ১৫ নম্বর গলিতে রশিদ খানের বাড়িতে শুটআউটের ঘটনা ঘটেছে।
২. কবে ঘটনাটি ঘটে?
উত্তর: শনিবার রাতে দুষ্কৃতীরা রশিদ খানের বাড়িতে চড়াও হয়ে গুলি চালায় বলে অভিযোগ।
৩. ঘটনার সময় বাড়িতে কে ছিলেন?
উত্তর: ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন রশিদ খানের স্ত্রী নিগার খান।
৪. কত রাউন্ড গুলি চালানো হয়েছিল?
উত্তর: পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা শূন্যে এক রাউন্ড গুলি চালিয়েছিল।