• সায়গলের ফ্ল্যাটে আরব-পাকিস্তানের টাকা! আর কী কী মিলল অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাট থেকে?
    এই সময় | ১৬ আগস্ট ২০২৬
  • টুলু মণ্ডলের ডিসিআর জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন। ১৬ ঘণ্টার বেশি সময় ধরে তাঁর বোলপুরের ফ্ল্যাটে তল্লাশির পরে প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করা হয় সায়গলকে। রবিবার সিউড়ি আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। সূত্রের খবর, সায়গলের বোলপুরের ফ্ল্যাট থেকে প্রচুর নগদ টাকা, সোনা উদ্ধার হয়েছে। একই সঙ্গে আরব ও পাকিস্তানের টাকাও উদ্ধার হয়েছে বলে বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর। সঙ্গে ১৫০-র বেশি জমির দলিলও উদ্ধার হয়েছে।

    টুলু মণ্ডলের মামলার তদন্তে নেমে শনিবার বোলপুরে সায়গল হোসেনের ফ্ল্যাটে তল্লাশি চালায় বীরভূম জেলা পুলিশ। সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ১২ লক্ষ ৮৪ হাজার টাকা নগদ, আনুমানিক ৮০০ গ্রাম সোনা, প্রায় ১৫০টি জমির দলিল এবং আরব ও পাকিস্তানের টাকা। ​রবিবার সকালে সিউড়ির বিশেষ আদালতে তোলা হলে বিচারক সায়গলকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আগামী ২৩ তারিখ ফের সায়গলকে কোর্টে তোলা হবে।

    তদন্তকারীদের দাবি অনুযায়ী, সায়গলের বোলপুরের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে—

    উদ্ধার হওয়া সম্পত্তি ও নথির সঙ্গে টুলু মণ্ডলের আর্থিক লেনদেনের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

    কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে পাথর খাদানের ব্যবসা চালাতেন মহম্মদবাজারের ব্যবসায়ী মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল। সম্প্রতি তাঁর একাধিক আত্মীয়ের বাড়িতে হানা দেয় বীরভূম পুলিশ। প্রচুর নগদ, সোনাদানা উদ্ধার হয়। শনিবারই টুলুর শ্যালক মিঠু মণ্ডলের অট্টালিকায় যায় পুলিশ। যদিও সেখানে কিছুই পাওয়া যায়নি বলে দাবি করেন মিঠুর স্ত্রী।

    শনিবারই জেলা পুলিশের আরও একটি টিম হানা দেয় বোলপুরে বাইপাসের ধারের একটি আবাসনে। যেখানে সায়গলের ফ্ল্যাট। ম্যারাথন তল্লাশি শেষে সায়গলকে গ্রেপ্তার করে পুলিশ। টুলুর রাজস্ব ফাঁকির টাকা কোথায় গেল, তা জানতেই জায়গায় জায়গায় তল্লাশি চালাচ্ছে জেলা পুলিশ।

    সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, ‘সায়গলের বাড়ি থেকে দেড়শোর উপরে জমির দলিল পাওয়া গিয়েছে। ১২ লক্ষ টাকার উপরে ভারতীয় নোট পাওয়া গিয়েছে। প্রায় ৮০০ গ্রাম সোনার গয়না। আরব ও পাকিস্তানের কারেন্সি পাওয়া গিয়েছে।’ কিন্তু সায়গলকে কেন স্ক্যানারে আনল পুলিশ? শনিবারই সংবাদমাধ্যমে টুলুর শ্যালক মিঠু মণ্ডলের স্ত্রী বলেছিলেন, ‘সায়গলের ব্যাপারে জানি না। ওরা তো রিলেটিভ। চেক তো হবেই।’ তা হলে সায়গলও কি টুলুর আত্মীয়? তা যদিও এখনও স্পষ্ট নয়।

  • Link to this news (এই সময়)