পরিবারের লোকজন বলছেন, গতকালও ভাল করেই কথা বলেছেন বাড়ির সদস্যদের সঙ্গে, যেমন হাসিঠাট্টা করেন, করেছেন৷ রাতে খেয়েদেয়ে ঘুমোতেও গিয়েছিলেন৷ সকালে হঠাৎ একতলার পার্টি অফিসের ঘরে এই দৃশ্য! রামপুরহাটের পাঁচ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় নিজের বাড়ি থেকে উদ্ধার হয় পাঁচবারের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ৷ পাশে পাওয়া গিয়েছে একটু সুইসাইড নোটও৷ কী লেখা ছিল তাতে?