• কংগ্রেস নেতা ও ছেলের খুনে উত্তপ্ত নাকাশিপাড়া, সরব অধীর রঞ্জন চৌধুরী! কাকে নিশানা?
    News18 বাংলা | ১৬ আগস্ট ২০২৬
  • নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলের খুনের ঘটনায় প্রতিক্রিয়া দিলেন প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী। শনিবার রাতে বাড়ি ফেরার পথে কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ানকে খুনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, প্রথমে তাঁদের গুলি করা হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। পরিবারের তরফে এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতার দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। যদিও অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।
  • Link to this news (News18 বাংলা)