• আজই শেষ সুযোগ, এই কাজ না করলে বেশি দামে কিনতে হবে LPG সিলিন্ডার
    আজ তক | ১৬ আগস্ট ২০২৬
  • LPG সিলিন্ডার গ্রাহকদের জন্য বড় খবর। আপনি যদি LPG সিলিন্ডারের ই-কে ওয়াইসি (LPG e-KYC) করিয়ে না থাকেন তাহলে তাহলে আজ ১৬ অগাস্টের মধ্যে করিয়ে নিন। এই ই-কে ওয়াইসি না করলে আপনার ইন্ডেন, এইচপি বা ভারত গ্যাস সংযোগ সাসপেন্ড করা হতে পারে। পাশাপাশি, ঘরোয়া দামে এলপিজি সিলিন্ডার পাওয়াও কঠিন হতে পারে।

    এলপিজি সরবরাহকারী সরকারি সংস্থাগুলি নিয়মিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং গ্রাহকদের মোবাইল নম্বরে মেসেজ পাঠিয়ে সিলিন্ডারের ই-কে ওয়াইসি করার বিষয়ে সতর্ক করছে। এই প্রক্রিয়াটি খুবই সহজ এবং বাড়িতে বসেই ই-কে ওয়াইসি সম্পন্ন করা যায়।

    কাল থেকে ঘরোয়া দামে সিলিন্ডার নয়!

    গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির পাঠানো সতর্কবার্তাগুলিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ১৬ অগাস্টের মধ্যে এলপিজি ই-কে ওয়াইসি সম্পূর্ণ করতে হবে। নির্ধারিত শেষ তারিখের মধ্যে এই প্রয়োজনীয় কাজটি না করলে এলপিজি সিলিন্ডার পেতে সমস্যা হতে পারে।

    গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি পরামর্শ দেওয়ার পাশাপাশি সতর্কও করেছে যে, ডেডলাইনের পর এলপিজি সিলিন্ডার পেতে সমস্যা হতে পারে। এমনকী নির্ধারিত ঘরোয়া দামে এলপিজি সিলিন্ডার নাও পাওয়া যেতে পারে। অর্থাৎ, বেশি দামে সিলিন্ডার কিনতে হতে পারে।

    তাই স্পষ্টতই, অন্যান্য কাজের আগে এলপিজি ই-কে ওয়াইসি করে নেওয়াই ভালো। না হলে এই গাফিলতির প্রভাব পড়তে পারে আপনার রান্নাঘরের বাজেটে।

    ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম কত?

    বর্তমানে ১৪ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে ৯৪২ টাকা। কলকাতায় এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে ৯৬৮ টাকায়। মুম্বইয়ে ১৪ কেজির সিলিন্ডারের দাম ৯৪১.৫০ টাকা। অন্যদিকে, চেন্নাইয়ে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৯৫৭.৫০ টাকা। এই দামের পাশাপাশি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কোটি কোটি সুবিধাভোগী প্রতি বছর চারটি এলপিজি সিলিন্ডারের রিফিলে ৩০০ টাকা করে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) পেয়ে থাকেন।

    বাড়িতে বসেই কীভাবে করবেন ই-কে ওয়াইসি?

    অয়েল মার্কেটিং সংস্থাগুলি শুধু এলপিজি ই-কে ওয়াইসি নিয়ে সতর্কই করেনি, বাড়িতে বসে কীভাবে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়, সেই পদ্ধতিও জানিয়েছে।

    ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা IndianOil ONE অ্যাপের মাধ্যমে ই-কে ওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। এছাড়াও, নিজের এলপিজি ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে অথবা সিলিন্ডার ডেলিভারি কর্মীর মাধ্যমেও ই-কে ওয়াইসি করানো যায়।
     
  • Link to this news (আজ তক)