• মেয়ের নাবালিকা বান্ধবীকে যৌন হেনস্তা! গণপিটুনির পর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা
    প্রতিদিন | ১৭ আগস্ট ২০২৬
  • মেয়ের নাবালিকা বান্ধবীকে যৌন হেনস্তার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। রবিবার হুগলির বৈদ্যবাটি এলাকায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তকে বেধড়ক মারধর করে। পরে পুলিশ গিয়ে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।

    স্থানীয় সূত্রে খবর, দুই নাবালিকা রবিবার সকালে একই জায়গায় পড়তে গিয়েছিল। সেখান থেকে অভিযুক্ত ব্যক্তি নিজের মেয়ের পাশাপাশি তার বান্ধবীকেও নিয়ে আসেন। মেয়ের বান্ধবীকে পৌঁছে দেন তার বাড়িতে। সেই সময় নির্যাতিতার বাড়িতে কেউ ছিলেন না। অভিযোগ, সেই সুযোগে ওই বাড়িতেই মেয়ের বান্ধবীর শ্লীলতাহানি করেন ওই যুবক। এরপর মেয়েকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসেন। পরিবারের সদস্যরা বাড়িতে ফিরলে নির্যাতিতা নাবালিকা সব খুলে বলে। ঘটনা জানাজানি হতেই অভিযুক্তের বাড়িতে চড়াও হন পরিবার পরিজন ও এলাকাবাসী। অভিযুক্তকে ব্যাপক মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে থানায় নিয়ে আসে। শ্রীরামপুর মহিলা থানায় ওই যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।

    চাঁপদানীর বিধায়ক দিলীপ সিং বলেন, “যে বা যারা এ ধরণের খারাপ কাজ করবে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কাউকে প্রশ্রয় দেওয়া যাবে না। এই ঘটনার আমি নিন্দা করছি।”
  • Link to this news (প্রতিদিন)