• আচমকা হাতির হামলা, প্রাণ গেল পাতাওয়ালার
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: কুনকি হাতির হামলায় ফের এক পাতাওয়ালার মৃত্যু হল জলদাপাড়ায়। মৃতের নাম শ্রবণ টোপ্পো (৩০)। রবিবার সকালে পূর্ব জলদাপাড়া রেঞ্জের শিসামারা বিটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

    বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কুনকি হাতি ‘সুন্দর’-কে খাবার দেওয়ার জন্য এগিয়ে যান পাতাওয়ালা শ্রবণ টোপ্পো। সেই সময় হাতিটির পিঠে মাহুতও বসেছিলেন। আচমকাই সুন্দর শ্রবণের উপর হামলা চালায়। হাতির আক্রমণে গুরুতর জখম হন তিনি। তাঁর পেটে একাধিক আঘাত লাগে। ঘটনার পর দ্রুত বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। তবে ততক্ষণে শ্রবণ টোপ্পোর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে বনদপ্তরের শীর্ষ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। হাতির আচমকা হামলায় পাতাওয়ালার মৃত্যুর ঘটনায় জলদাপাড়া বনাঞ্চলে চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে হাতিটি আচমকা আক্রমণাত্মক হয়ে উঠল, তা খতিয়ে দেখছে বনদপ্তর।
  • Link to this news (বর্তমান)