• অস্বাভাবিক মৃত্যু প্রাক্তন বিধায়কের, চাঞ্চল্য
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা , রামপুরহাট: সাতসকালে রামপুরহাটের প্রাক্তন বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ি থেকে পাওয়া গিয়েছে সুইসাইড নোট।  তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।

    দীর্ঘদিন সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়। ২০০১ সাল থেকে টানা পাঁচবার  এবং ২০২১ সালে রামপুরহাট বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় বিভিন্ন সময়ে কৃষি, বায়োটেকনোলজি, পরিবেশ ও আয়ুষ সহ একাধিক দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর তাঁকে পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবেও নিযুক্ত করা হয়। রাজনীতিতে আসার আগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শেষ করে বাংলায় একজন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন তিনি। পরবর্তীতে রামপুরহাট কলেজ এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন।তাঁর আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, অনুরাগী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের আবহ তৈরি হয়েছে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিভিন্ন মহলের মানুষ।
  • Link to this news (বর্তমান)