• তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, ৫ জনের মৃত্যুর আশঙ্কা
    এই সময় | ১৭ আগস্ট ২০২৬
  • তারাপীঠের একটি হোটেলে আচমকা আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীঠ মন্দিরের কাছে। জানা গিয়েছে, হোটেলটির একতলায় আগুন লেগে গিয়েছে। এই ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতর জখম ও অসুস্থ হয়ে পড়েছেন একাধিক। তাঁদের উদ্ধার করে রামপুরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ। কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল।

    জানা গিয়েছে, শ্রাবণের শেষ সোমবার তারাপীঠে পুজো দিতে গিয়েছিলেন বহু পুণ্যার্থী। সোমবার ঘটনার সময়ে হোটেলের মধ্যে ঘুমিয়ে ছিলেন তাঁরা। সে সময়েই আচমকা আগুন লেগে যায় হোটেলের একতলায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। 

    খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তারাপীঠ থানা এবং রামপুরহাট থানার পুলিশ। খবর পেয়ে পৌঁছয় দমকল বাহিনীও। শুরু হয় আগুন নেভানোর কাজ। দ্রুত হোটেলের ভেতরে আটকে পড়া পুণ্যার্থীদের উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।

    এই ঘটনায় ৫ পুণ্যার্থীর মৃত্যুর পাশাপাশি অনেকে আহত হয়েছেন বলেও খবর। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। তাঁদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। দেহগুলি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদের নাম, পরিচয় এখনও জানা যায়নি।

    এক নজরে

    FAQ

    তারাপীঠের অগ্নিকাণ্ডের ঘটনাটি ঠিক কোথায় এবং কখন ঘটেছে?

    ঘটনাটি সোমবার ভোররাতে বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের কাছে অবস্থিত একটি হোটেলের একতলায় ঘটেছে।

    আগুন লাগার সময় হোটেলে কারা ছিলেন?

    শ্রাবণের শেষ সোমবার উপলক্ষে তারাপীঠে পুজো দিতে আসা প্রচুর পুণ্যার্থী ওই হোটেলে ছিলেন। ঘটনার সময় তাঁরা হোটেলের মধ্যে ঘুমোচ্ছিলেন।

    এই অগ্নিকাণ্ডে কতজনের প্রাণহানি হয়েছে?

    খবর অনুযায়ী, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৫ জন পুণ্যার্থীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

    আহতদের কোথায় চিকিৎসা করানো হচ্ছে?

    আগুনে আহত এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া পুণ্যার্থীদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

    হোটেলে আগুন লাগার কারণ কী বলে অনুমান করা হচ্ছে?

    প্রাথমিক ভাবে পুলিশ ও দমকলের অনুমান, শর্ট সার্কিটের কারণেই হোটেলের একতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে বর্তমানে পুলিশ ও দমকল ঘটনার তদন্ত করছে।

  • Link to this news (এই সময়)