• বাঁকুড়ায় CJP সমর্থকের বাবাকে পিটিয়ে খুন, গ্রেফতার ৮, অভিযোগ নিয়ে কী বলছে BJP?
    আজ তক | ১৭ আগস্ট ২০২৬
  • এবার ককরোচ জনতা পার্টির সমর্থক এবং ভলেন্টিয়ারের বাবাকে পিটিয়ে অভিযোগ উঠেছে খোদ পশ্চিমবঙ্গের বাঁকুড়ায়। অভিযোগ সিজেপির সমর্থক শেখ আব্দুল হাফিজের বাবাকে পিটিয়ে খুন করা হয়েছে। একদল একদল দুষ্কৃতী হাফিজের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় বলে দাবি। আর এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করেছে। আর এফআইআরে নাম রয়েছে ৩ জনের।

    পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে ১৩ অগাস্ট। সিজেপি-এর ‘স্কুল ঠিক করো’ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় স্কুলগুলির শিক্ষার পরিকাঠামো ও পরিস্থিতি খতিয়ে দেখতে হাফিজ কারিশুন্ডা পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলেন। পরে ওই রাতেই একদল হামলাকারী লাঠি, লোহার রড এবং শাবল নিয়ে তাঁদের বাড়িতে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

    যতদূর খবর, প্রথমে হামলা চালানো হয় হাফিজের উপর। তিনি কোনওক্রমে বাড়ি থেকে পালিয়ে নিজেকে বাঁচান। এরপর হামলাকারীদের রাগ গিয়ে পড়ে তাঁর বাবার উপর। তাঁর বাবা শেখ মহম্মদ মাফিকের ওপর চড়াও হয় তারা।

    এমন পরিস্থিতিতে এলাকায় পৌঁছে যায় পুলিশ। তাদের হস্তক্ষেপে মাফিককে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

    প্রসঙ্গত, হাফিজ সিজেপি-এর যন্তর মন্তর আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এরপর দলের তরফে তাঁকে স্থানীয় স্কুলগুলির শিক্ষার পরিকাঠামো খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়।

    আর হাফিজের বাবা মাফিকের মৃত্যুর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তাঁর স্ত্রী হাসিনা বেগম পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপর খুনের মামলা রুজু করে পুলিশ।

    কী অ্যাকশন নিল পুলিশ?
    ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে। এফআইআরে তিনজনের নাম রয়েছে। গ্রেফতার হওয়া সকলকেই পরে জেলা আদালতে পেশ করা হয়।

    সোমবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করবেন সিজেপি নেতারা

    সিজেপি-এর মুখপাত্র আশুতোষ রাঙ্কা রবিবার এই ঘটনায় বিজেপি-কে নিশানা করেন। সেই সঙ্গে নিহতের পরিবারের পাশে থাকার বার্তা দেন। তিনি জানান, সোমবার দলের বেশ কয়েকজন জোনাল সদস্যকে সঙ্গে নিয়ে তিনি বাঁকুড়ায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন।

    আইনি সাহায্য করবে যুব কংগ্রেস
    এদিকে হাফিজ ও তাঁর পরিবারকে আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ভারতে যুব কংগ্রেস। পাশাপাশি পুলিশের এফআইআরে নাম থাকা প্রত্যেক অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের দাবিও জানানো হয়েছে।

    অভিযোগ খারিজ BJP-র
    এই ঘটনার অভিযোগ গিয়ে পড়েছে বিজেপির উপর। তবে বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, মাফিকের মৃত্যুর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।

    তিনি বলেন, 'যে পাঁচজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে, তাঁদের মধ্যে তিনজন ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। বাকি দু’জনকেও গ্রেফতার করা হবে। এখানে BJP-র কোনও যোগ নেই। এরা সবাই অপরাধী। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।' বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারও ঘটনার তদন্তের দাবি জানান। 
     

     
  • Link to this news (আজ তক)