কাকভোরেই জতুগৃহ মন্দিরের কাছেই তারাপীঠের হোটেল! মৃত ৭, আহত আরও একাধিক
News18 বাংলা | ১৭ আগস্ট ২০২৬
তীর্থভূমি তারাপীঠে মা তারার মন্দির থেকে কিছু দূরে অবস্থিত থানা সংলগ্ন একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা আনুমানিক সাতজন। আহত হয়েছে বেশ কয়েকজন বলে জানা যাচ্ছে। প্রত্যেকে তারাপীঠের এই বেসরকারি হোটেলে পুজো দিয়ে রাত্রি বাস করার জন্য ছিলেন বলে জানা যাচ্ছে। তারাপীঠের বেসরকারি হোটেলের মালিকের ছেলে কল্যাণ পাল জানান “এই দিন ভোর ০৪:৩০ নাগাদ এসির এনসিপি টে শর্ট সার্কিট এর ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে হোটেলে থাকা নাইট গার্ড আর একটি ছেলেকে ডাকে।”