• সেবক রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড, চোখের নিমেষে পুড়ে ছাই কয়েক কোটির সামগ্রী! কোথায় গলদ ছিল?
    News18 বাংলা | ১৭ আগস্ট ২০২৬
  • সোমবার সকাল ১০টা নাগাদ আচমকাই ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ল শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকায়। একটি প্লাস্টিক কারখানা থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার ভিতরে মজুত থাকা বিপুল পরিমাণ প্লাস্টিক সামগ্রী এবং প্লাস্টিকের দানার বস্তায়। দাহ্য সামগ্রী থাকায় দ্রুত আগুনের তীব্রতা বাড়তে থাকে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, দূর থেকেই দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে শিল্পাঞ্চলজুড়ে।
  • Link to this news (News18 বাংলা)