শিবনামে কাঁপল রাস্তা! রাম-শিবের রথে শ্রাবণের শেষ সোমে রাজকীয় আয়োজন ভক্তদের
News18 বাংলা | ১৭ আগস্ট ২০২৬
: বাঁকের নকশা বদলাতে শুরু করেছিল অনেক আগেই। সময়ের সঙ্গে মাটি থেকে প্লাস্টিকের ঘটের রমরমা বেড়েছে। গত কয়েক বছর ধরে রথে করে মূর্তি নিয়ে যাওয়ারও হিড়িক দেখা যাচ্ছিল। দুর্গাপুজো বা কালীপুজো এখন অতীত। শ্রাবণের শেষ আগে সোমবার কার্নিভালে মাতল মুর্শিদাবাদ ও বীরভূমের শিব ভক্তরা। কোথাও আছে শিব, কালি, বজরংবলী থেকে তানাজি এমনকি রাম। কার্নিভালে অংশ গ্রহণ শুরু রবিবার বিকাল থেকেই। বহরমপুর সাঁইথিয়া রাজ্যে সড়কে এই কার্নিভালে মাতল শিবভক্তরা।