নিম্নচাপের মাঝেই বঙ্গোপসাগরে টানটান ড্রামা! পুলিশের তাড়া খেয়ে পালাচ্ছিল ২ ট্রলার, ধরা পড়তেই...
News18 বাংলা | ১৭ আগস্ট ২০২৬
: সুপারি বোঝাই দুই ট্রলার আটক রায়দিঘিতে। ট্রলার দু’টির নাম এফবি লক্ষীনারায়ণ ও এফবি সাগর জ্যোতি। ইতিমধ্যেই ট্রলার থেকে সুপারি বের করে রায়দিঘি থানাতে আনার কাজ চলছে। এই ঘটনায় বিপুল পরিমাণ সুপারি বাজেয়াপ্ত করা হয়েছে। আবহাওয়া খারাপ ফলে সমুদ্র থেকে ট্রলার ফিরে এসেছে। এর মধ্যেই এই দুটি ট্রলার সমুদ্রে কী করছিল তা নিয়ে সন্দেহ জাগে। এরপরই রায়দিঘি থানার পুলিশ অভিযানে নামে। আটক করা হয় ট্রলার দু’টিকে। সুন্দরবন পুলিশ জেলার বড় সাফল্য মিলেছে এই ঘটনায়।