লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জন্য স্বস্তির খবর শোনালো সুপ্রিম কোর্ট। রাহুল গান্ধীর বিরুদ্ধে আয়-বহির্ভূত সম্পত্তির মামলায় যাবতীয় কাজ স্থগিত রাখার জন্য নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবারই এলাহাবাদ হাইকোর্টকে এই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আয়-বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগ উঠেছিল। সেই সঙ্গতিবিহীন সম্পত্তি অর্জনের অভিযোগ যাচাই করে দেখার জন্য সিবিআই (CBI) ও ইডি (ED)-কে নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল গান্ধী।
তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাহুলের ওই চ্যালেঞ্জের শুনানি না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে এই মামলা নিয়ে কোনও পদক্ষেপ করা যাবে না। এলাহাবাদ হাইকোর্টকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে...