• মনসা পুজোয় অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্যের, সুবিধা পাবেন কোন জেলার বাসিন্দারা?
    এই সময় | ১৭ আগস্ট ২০২৬
  • Big Breaking: মনসা পুজোর জন্য ছুটি ঘোষণা রাজ্যে। ১৮ অগস্ট মনসা পুজোর জন্য ২টি জেলায় অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। এই প্রথম রাজ্যে মনসা পুজোয় ছুটি দিল রাজ্য।

    বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় সব সরকারি অফিস, স্থানীয় প্রশাসনের অফিস, সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠান দুপুর ২টোয় বন্ধ হবে। রাজ্য সরকারের অধীনে থাকা সব প্রতিষ্ঠানেই অর্ধদিবস ছুটি কার্যকর হবে।

    কবে ছুটি:

    ১৮ অগস্ট, মঙ্গলবার মনসা পুজোর জন্য ছুটি

    কখন ছুটি:

    অর্ধদিবস ছুটি দিবস ঘোষণা করা হয়েছে। দুপুর ২টার পরে ছুটি হয়ে যাবে

    কোন জেলায় ছুটি?

    বাঁকুড়া ও পুরুলিয়ায় মনসা পুজোর জন্য অর্ধদিবস ছুটি

    কোথায় ছুটির নির্দেশ?

    সব রাজ্য সরকারি অফিস, রাজ্য সরকারের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠান, পুরসভা ও পঞ্চায়েতের অফিস-সহ আরও যা যা সরকারি প্রতিষ্ঠান রয়েছে।

  • Link to this news (এই সময়)