• ঝেঁপে বৃষ্টি কলকাতায়, পাতিপুকুর থেকে সেক্টর ৫, দিকে দিকে জল-যন্ত্রণা
    এই সময় | ১৭ আগস্ট ২০২৬
  • সকাল থেকে ঝেঁপে বৃষ্টি কলকাতায়। দিনভর বৃষ্টির জেরে জলবন্দি কলকাতা শহরের উত্তর থেকে দক্ষিণ। লাগোয়া শহরতলিতেও জল-যন্ত্রণার ছবি দেখা গিয়েছে। উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া, কলেজস্ট্রিট, পাতিপুকুরে জল জমেছে। এছাড়াও মধ্য কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউতে জল জমেছে। বৃষ্টির জেরে জল জমেছে সেক্টর ফাইভে। অফিস যেতে গিয়ে প্রবল সমস্যার মুখে পড়েছেন অফিসযাত্রীরা।

    বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ-ওডিশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় প্রথমে উত্তর-উত্তর পশ্চিম দিকে এবং তার পরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহার জুড়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

    ১৭ অগস্ট, কলকাতার জন্য আবহাওয়া নিয়ে সতর্কতামূলক পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। আগামী ২৪ ঘণ্টার জন্য বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সাধারণত মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মাঝেমঝ্যে কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টি হতে পারে। ২৪ ঘণ্টার মধ্যে মোট বৃষ্টিপাতের পরিমাণ (Cumulative Rainfall) ভারী থেকে অতিভারী (৭-২০ সেন্টিমিটার) হতে পারে বলে জানানো হয়েছে। একাধিক জায়গায় জল জমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মাঝেমধ্যে এমন ভারী বৃষ্টি হতে পারে যে, দৃশ্যমানতা কমে আসতে পারে।

    ১৮ অগস্ট, দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টার জন্য কিছু জেলার এক-দুই জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ দিন দফায় দফায় বৃষ্টি হয়েছে হাওড়াতেও। সেখানেও নানা এলাকায় জল জমেছে

    ১৭ অগস্ট, দুপুর ১টা পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ:

    মানিকতলা: ৯১ মিলিমিটার

    বেলগাছিয়া: ১০৪ মিলিমিটার

    দত্তবাগান: ৬২ মিলিমিটার

    পাগলাডাঙা: ৯৩ মিলিমিটার

    বালিগঞ্জ: ৭৮ মিলিমিটার

    ঠনঠনিয়া: ৮০ মিলিমিটার

    পামারবাজার: ১০০+ মিলিমিটার

    তপসিয়া: ৮৫ মিলিমিটার

    জোকা: ৫০ মিলিমিটার

  • Link to this news (এই সময়)