• ২০ অগাস্ট পর্যন্ত অন্নপূর্ণার টাকা ঢুকবে, ১ কোটি ৪৫ লক্ষের মধ্যে আপনি আছেন? চেক করুন এই ভাবে
    আজ তক | ১৭ আগস্ট ২০২৬
  • আজ (১৭ অগাস্ট) রাজ্যের বিজেপি সরকারের একশো দিন পূর্ণ হল। আর এই বিশেষ দিনেই মিলছে অন্নপূর্ণা যোজনার টাকা। যোগ্য উপভোক্তারা সকলেই অন্নপূর্ণার টাকা পাবেন। আগেই জানিয়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে  রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানিয়ে দিলেন, আজ (সোমবার) থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। অগাস্টে অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা টাকা পাচ্ছেন। 

    মন্ত্রী জানিয়ে দেন আগামী ২০ অগাস্ট পর্যন্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। প্রসঙ্গত,  প্রথম দিনেই সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। জেলা ধরে ধরে চলবে টাকা পাঠানোর প্রক্রিয়া, যা ২০ অগাস্ট পর্যন্ত চলার কথা। ফলে আজ ব্যাঙ্কে টাকা না এলেই আবেদন বাতিল হয়েছে—এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। বিশেষ করে যাঁদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে, তাঁদের ক্ষেত্রে টাকা পেতে আরও কিছুটা সময় লাগতে পারে। সরকারি নিয়ম অনুযায়ী, যোগ্য উপভোক্তার ৩,০০০ টাকা DBT-এর মাধ্যমে তাঁর নিজের Aadhaar-linked bank account-এ পাঠানোর কথা।

    এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে প্রতিমন্ত্রী সুমনা সরকার বলেন, 'বর্তমান সরকারের আজ ১০০ দিন পূর্ণ হল। আজ আমাদের সবার কাছে আনন্দের। মুখ্য়মন্ত্রী অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা দিয়েছিলেন। তবে নানা বিভ্রান্তিমূলক খবর ছড়িয়েছে। মহিলাদের মধ্যে গুজব ছড়ানো হচ্ছে। তাঁদের বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলতে চাই, ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। সেখানে ১ কোটি ৪৫ লক্ষ মহিলার নাম অন্তর্ভুক্ত হয়েছে। চারদিন ধরে টাকা দেওয়ার কাজ চলবে। আজ অর্থাৎ ১৭ অগাস্ট থেকে ২০ অগাস্ট। আজ টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে। ২০ অগাস্ট পর্যন্ত চলবে। প্রত্যেক যোগ্য মহিলা টাকা পাবেন। এটা আমাদের জন্য গর্বের।'

    আজ টাকা না এলেই কি আবেদন বাতিল?
    একেবারেই নয়। এবারের টাকা জেলা-ভিত্তিকভাবে পাঠানো হচ্ছে। তাই ১৭ অগাস্টে কোনও নির্দিষ্ট জেলায় বা নির্দিষ্ট উপভোক্তার অ্যাকাউন্টে টাকা না এলেও ২০ অগাস্ট পর্যন্ত অপেক্ষা করার সুযোগ রয়েছে। এছাড়া আবেদন এখনও verification বা enquiry পর্যায়ে থাকলেও টাকা সঙ্গে সঙ্গে ঢুকবে না। সরকারি নোটিফিকেশন অনুযায়ী, আবেদন যাচাইয়ের পর BDO বা SDO যোগ্য আবেদনকারীদের তালিকা সুপারিশ করেন এবং সংশ্লিষ্ট District Magistrate তা অনুমোদন করেন।

    আপাতত নতুন আবেদন নেওয়া হবে না
    স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, '১০ জুলাই পর্যন্ত যতগুলি আবেদন জমা পড়েছিল, তা ভেরিফাই হয়ে গিয়েছে। ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত যত আবেদন জমা পড়েছে, সেগুলি ফেরিভাইয়ের কাজ চলছে। ৩১ জুলাই পর্যন্ত যত আবেদন জমা পড়েছে, সেগুলি ফেরিভাই শেষ না হওয়া পর্যন্ত নতুন আবেদন গ্রহণ করা হবে না।' অন্নপূর্ণা যোজনা নিয়ে সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন, 'যাঁরা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাঁদের বলছি, ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদন ভেরিফাই না হওয়া পর্যন্ত নতুন আবেদন গ্রহণ করা হবে না। কিন্তু, কোনও যোগ্য মহিলা বঞ্চিত হবেন না।' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আগেই জানিয়েছিলেন, ১৭ অগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে।

    আপনার আবেদনের স্টেটাস চেক করুন এভাবে
    আপনার আবেদনের কী স্টেটাস, সেটা জানতে আপনাকে https://socialsecurity.wb.gov.in/Office/login পোর্টালে গিয়ে যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করা হয়েছিল, সেটা দিয়ে লগইন করতে হবে। OTP দিয়ে যাচাইয়ের পর আবেদনের নম্বরের পাশে আপনার এই আবেদনের বর্তমানে স্টেটাস দেখতে পারবেন। যদি ‘Approved’ লেখা থাকে, তাহলে জানবেন আপনার এই আবেদন অনুমোদিত হয়েছে ও আপনি খুব তাড়াতাড়ি এই টাকা পেয়ে যাবেন। যদি ‘Pending at the BDO Office’ দেখায় তাহলে বুঝতে হবে আপনার আবেদনের যাচাই প্রক্রিয়া এখনও শেষ হয়নি। সেই ক্ষেত্রে সরকার বলছে ১৫ থেকে ৩০ দিনের মধ্যে ফের একবার স্টেটাস চেক করে নিতে। আবার যদি আপনি দেখেন, যে লেখা রয়েছে ‘Payment Pending’, সেই ক্ষেত্রে আপনার আবেদন বৈধ হলেও আপনার অর্থ এখনও সরকার মঞ্জুর করেনি। সেই ক্ষেত্রে টাকা পেতে আপনাকে আরও একটু অপেক্ষা করতে হবে। আবার অনেকের দেখাচ্ছে, ‘Bank Account Invalid’। এমন কিছু যদি দেখায় সেই ক্ষেত্রে বুঝতে হবে আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের কিছু অসঙ্গতি রয়েছে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আধার সিডিং সম্পূর্ণ হয়নি। এই সমস্যা দূর করতে আপনাকে আপনার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর এই সবের বাইরে গিয়ে যাঁদের আবেদন ‘Rejected’ হবে, তাঁরা চাইলে পুনরায় আবেদন করতে পারবেন। এর জন্য বিভিন্ন প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, উপার্জনের শংসাপত্র, বসবাসের প্রমাণপত্র ও আপডেটেড ব্যাঙ্ক পাসবই নিয়ে পুনরায় আবেদন করতে পারবেন। এর জন্য স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করা যেতে পারে। এ ছাড়াও যাঁরা সমস্যায় পড়েছেন, তাঁদের যাতে আগামীতে সমস্যা না হয়, তার জন্য সরকার একাধিক ব্যবস্থা নিচ্ছে। যাঁদের আবেদন মঞ্জুর হয়েছে, তাঁদের আজ  থেকেই সম্পূর্ণ টাকা পাওয়ার কথা। তবে, অনুমোদনের পরও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ যদি জমা না পড়ে সেই ক্ষেত্রে সরকারি হেল্পলাইনে অভিযোগ জানানো যাবে।

    ২০ অগাস্টের পরেও টাকা না এলে কোথায় অভিযোগ করবেন?
    আবেদন Approved, কিন্তু টাকা নেই, Payment status আটকে আছে, DBT failed দেখাচ্ছে, Aadhaar/ব্যাঙ্কের তথ্য ঠিক থাকার পরও টাকা আসেনি, অথবা আবেদন Rejected দেখাচ্ছে, তাহলে আর অপেক্ষা না করে সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরে যোগাযোগ করা উচিত। গ্রামীণ এলাকার আবেদনকারীরা BDO (Block Development Office)-তে এবং শহরাঞ্চলের আবেদনকারীরা SDO (Sub-Divisional Office)-তে যোগাযোগ করতে পারেন। সরকারি নোটিফিকেশনেও আবেদন যাচাইয়ের ক্ষেত্রে BDO এবং SDO-র ভূমিকা নির্দিষ্ট করা হয়েছে। কলকাতা পুরনিগম এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট KMC কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা রয়েছে।
  • Link to this news (আজ তক)