• মনসা পুজো হাফ ছুটি ঘোষণা রাজ্যে, কিন্তু সবাই পাবেন না
    আজ তক | ১৭ আগস্ট ২০২৬
  • এই প্রথম রাজ্যে মনসা পুজোয় ছুটি ঘোষণা হল। মঙ্গলবার রয়েছে মনসা পুজো। পশ্চিমবঙ্গের অনেক জেলাতেই মানুষের ঘরে ঘরে মা মনসার পুজো হয়। আর সে কারণেই সমস্ত সরকারি অফিস, সরকারি স্কুল-কলেজে হাফ ছুটি ঘোষণা করল BJP সরকার। কারা পাবেন এই ছুটি? 

    তবে সমস্ত জেলায় নয়, মনসা পুজোর এই ছুটি থাকবে কেবলমাত্র পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। ওই দুই রাজ্যের সমস্ত সরকারি দফতর, স্কুল-কলেজ অর্ধদিবসের জন্য বন্ধ থাকবে মঙ্গলবার। 

    সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর ২টো থেকে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সমস্ত রাজ্য সরকারি দফতরে কাজ বন্ধ হয়ে যাবে। ছুটি হয়ে যাবে সরকারি স্কুল-কলেজেও। এই ছুটির আওতায় থাকছে স্ট্যাটুটরি বডি,বোর্ড ও কর্পোরেশন, সরকারি নিয়ন্ত্রণাধীন শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠান। 

     রিফ্রেশ করতে থাকুন...

     
  • Link to this news (আজ তক)