হাঁটু ও হিপের রিপ্লেসমেন্ট হবে বিনামূল্যে, কোন কোন রোগে ফ্রি চিকিৎসা পাবে রাজ্যবাসী?
আজ তক | ১৭ আগস্ট ২০২৬
পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)। ১৬ অগাস্ট ‘আয়ুষ্মান দিবস’ উপলক্ষে রাজ্যে এই প্রকল্পের সূচনা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর ফলে রাজ্যের প্রায় ছয় কোটি মানুষ প্রতিবছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসা পরিষেবার আওতায় এলেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ৮০ লক্ষ পরিবারেরও চিকিৎসা করা যাবে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
নতুন এই ব্যবস্থার মাধ্যমে পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ উপকৃত হবেন। পূর্ববর্তী সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের বিভিন্ন সীমাবদ্ধতা কাটিয়ে দেশজুড়ে চিকিৎসার পরিধি আরও প্রসারিত করার উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রকল্পে। এর আওতায় ১৯৫০ ধরনের রোগের চিকিৎসার সুযোগ পাবেন মানুষ।
নতুন এই ব্যবস্থার ফলে পশ্চিমবঙ্গের প্রায় ১ কোটি ৪৩ লক্ষ পরিবার অর্থাৎ ৬ কোটি মানুষ প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার আওতায় এলেন। পাশাপাশি, তালিকার বাইরে থাকা অবশিষ্ট ৮০ লক্ষ পরিবারের চিকিৎসার জন্য ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’ও চালু করা হয়েছে।
আসমুদ্রহিমাচল চিকিৎসার সুযোগ
বিগত সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে কেবল রাজ্যের আনুমানিক ১৫০০টি হাসপাতালে সীমিত সুবিধা মিলত। ভেলোরের সিএমসি-তে কিছু দিনের জন্য সেই সুযোগ থাকলেও পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। কিন্তু রবিবার থেকে চালু হওয়া নতুন দুটি প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের ১২৪০টি বেসরকারি ও ৬২৭টি সরকারি হাসপাতাল তো বটেই, দেশ জুড়ে মোট ৩৮,৬০৪টি নথিভুক্ত হাসপাতালে রোগীরা বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। একই সঙ্গে চিকিৎসার আওতাভুক্ত প্যাকেজ ১৭০০ থেকে বাড়িয়ে ১৯৫০টি করা হয়েছে। এর মধ্যে হাঁটু (Knee) ও কোমর (Hip) প্রতিস্থাপনের মতো জটিল ও ব্যয়বহুল অস্ত্রোপচারও অন্তর্ভুক্ত রয়েছে। ৭০ বছর ও তার বেশি বয়সের সমস্ত প্রবীণ নাগরিক এই সুরক্ষার আওতায় থাকবেন।
রাজ্যের ১৮৮৭টি হাসপাতালে চিকিৎসা
এখন পশ্চিমবঙ্গের ১৮৮৭টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে (১২৪০টি বেসরকারি, ৬২৭টি সরকারি) ক্যাশলেস চিকিৎসা মিলবে। মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের আওতায় এসেছেন রাজ্যের ১ কোটি ৪৩ লক্ষ পরিবার বা ৬ কোটি মানুষ। সমতুল্য স্বাস্থ্যবিমা সুবিধা দিতে আরও ৮০ লক্ষ পরিবারকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় আনা হচ্ছে। রাজ্যের সত্তরোর্ধ্ব ৪০ লক্ষ সিনিয়র সিটিজেন সকলেই আয়ুষ্মান ভারতে আসছেন।
আয়ুষ্মান কার্ড দিয়ে কোন কোন রোগের চিকিৎসা বিনামূল্যে করা যায়?
আরও তথ্যর জন্য কোথায় যোগাযোগ করবেন?
আপনার আয়ুষ্মান কার্ড তৈরি হয়ে থাকলে, আপনার কাছে এই প্রকল্পের হেল্পলাইন নম্বর 14555 থাকা উচিত। এই প্রকল্পের আওতাভুক্ত রোগগুলো সম্পর্কে তথ্য জানতে বা অন্য কোনও সাহায্য চাইতে আপনি এই হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন।
সারা বছর বিনামূল্যে চিকিৎসা
আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আপনি বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন। এই চিকিৎসা প্রকল্পের অধীনে নিবন্ধিত হাসপাতালগুলিতে করা যেতে পারে। সরকার আপনার চিকিৎসার খরচ বহন করে।
কোন কোন হাসপাতালে মিলবে সুবিধা?
আয়ুষ্মান ভারতের পোর্টালে গেলেই হাসপাতালের তালিকা পেয়ে যাবেন। তার জন্য প্রথমে প্লে স্টোর থেকে আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর একটি পেজ খুলে যাবে, সেখানে বেশ কয়েকটি অপশন দেখা যাবে। হাসপাতালের তালিকার জন্য ‘ফাইন্ড হসপিটালস’-এ ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে নিজের রাজ্যের নাম দিতে হবে । তারপর ফাইন্ড হাসপাতালে ক্লিক করলেই পরপর হাসপাতালের তালিকা বেরিয়ে যাবে। আবার নির্দিষ্টভাবে আপনার জেলায় বা আপনার কাছাকাছি কোন হাসপাতালগুলিতে আয়ুষ্মানের সুবিধা রয়েছে, তাও দেখা যাবে এই পোর্টালে। এছাড়া, https://hospitals.pmjay.gov.in/ ওয়েবসাইটে ক্লিক করেও হাসপাতালের নাম জানতে পারবেন।