• ডেডলাইন মিস, জনগণনার সেলফ এনুমারেশন করেননি? এবার কী হবে?
    আজ তক | ১৭ আগস্ট ২০২৬
  • অগাস্ট মাসের ১ তারিখ থেকে দেশজুড়ে শুরু হয়েছিল ডিজিটাল সেনসাস। এ রাজ্যেও ধুমধাম করে চলল সেই প্রক্রিয়া। ১৫ অগাস্ট শেষ হয়েছে সেলফ এনুমারেশন। অধিকাংশ মানুষ সেই প্রক্রিয়া অংশ নিয়েও অনেকেই ডেডলাইনের মধ্যে তা সম্পন্ন করতে পারেননি। রাজ্যের একটা বড় অংশের মানুষ সেনসাসের ডিজিটাল প্রক্রিয়ায় অংশই নেননি। সেক্ষেত্রে তাঁদের উপায় কী? 

    জনগণনার অনলাইন প্রক্রিয়ায় অংশ না নিলে কী হবে? 
    এই ডিজিটাল সেলফ সেনসান এনুমারেশন কীভাবে করতে হবে, তা নিয়ে একাধিকবার প্রচার চালিয়েছিল রাজ্য প্রশাসন। একাধিক কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। তা সত্ত্বেও দেখা গিয়েছে, রাজ্যের একটা বড় সংখ্যক মানুষ এতে অংশ নেননি। অনেকেই সচেতনতার অভাবে অনলাইনে নিজের পরিবারের তথ্য পূরণে উৎসাহ পায়নি। 

    তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ অগাস্ট ডিজিটাল জনগণনার পর শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই। এর জন্য পুর কর্মীদের ট্রেনিং দেওয়া হয়েছে। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে এবার জনগণনার কাজ করবে। এমনকী, স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা নিজেদের এবং আশপাশের দুঃস্থ পরিবারগুলির জনগণনার ফর্ম পূরণ করতে সহায়তা করবে। 

    যাঁরা অনলাইনে সেলফ এনুমারেশন সম্পন্ন করেছেন, তাঁরা একটি ১১ ডিপজিটের নম্বর পেয়েছেন। সেটা মোবাইল SMS বা ইমেল মারফত এসেছে। এটির স্ক্রিনশট রাখতে বলা হয়েছে। এই নম্বর হাতের কাছে রাখলে বাড়িতে পুর কর্মীরা গেলে দ্রুত কাজ সম্পন্ন হবে। আলাদা করে একাধিক প্রশ্নের উত্তর দিতে হবে না। যাঁরা ডিজিটালে ফর্ম ফিলআপ করেননি, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেবেন পুর কর্মীরা। 

    যাঁরা বাড়ির বাইরে থাকায় ১-১৫ অগাস্টের মধ্যে ডিজিটাল সেনসাল প্রক্রিয়ায় অংশ নিলেন না তাঁদের চিন্তার বা ভয়ের কোনও কারণ নেই, সাফ জানাচ্ছে সরকার। তাঁদের বাড়িতে জনগণনাকারী যাবেন। তাঁদের সঙ্গে সহযোগিতা করে আবেদনপত্র পূরণ করা হবে। যে সমস্ত নথি লাগবে সেগুলি দিতে হবে ওই জনগণনাকারীর হাতে। 

    ১৬ অগাস্ট থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ শুরু হয়ে গিয়েছে। বাড়ি বাড়ি জনগণনার এই কাজ চলবে আগামী ১ মাস অর্থাৎ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। 

     
  • Link to this news (আজ তক)