• শিবের মাথায় জল ঢেলে ফেরার পথে বাসের ধাক্কা, মুর্শিদাবাদে মৃত্যু কিশোরের, গঙ্গায় তলিয়ে নিখোঁজ আরও ১
    দৈনিক স্টেটসম্যান | ১৭ আগস্ট ২০২৬
  • শ্রাবণ মাসের শেষ সোমবার। শিবের মাথায় জল ঢালতে মন্দিরে ভিড় করেছিলেন বহু পুণ্যার্থী। তারই মধ্যে মুর্শিদাবাদে (Murshidabad) ঘটে গেল পর পর দু’টি মর্মান্তিক ঘটনা। জল নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। অন্যদিকে, গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ আরও এক কিশোর (Murshidabad)। তাঁর খোঁজে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ।

    প্রথম ঘটনাটি ঘটেছে বহরমপুর (Murshidabad) গঙ্গার ঘাটে। নিখোঁজ কিশোরের নাম রকি মণ্ডল, বয়স ১৬। তাঁর বাড়ি সাগরপাড়া থানার খয়েরতলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সাগরপাড়া (Murshidabad) শিবমন্দিরে জল ঢালার জন্য রবিবার বিকেলে আত্মীয়দের সঙ্গে বহরমপুর (Murshidabad) গঙ্গার ঘাটে জল আনতে গিয়েছিলেন রকি।

    পুণ্যার্থীদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমেছিলেন তিনি। ঘাটে জল ভরার সময় হঠাৎ জলে ডুব দেওয়ার পর আর ভেসে ওঠেননি রকি। পরিবারের লোকজন এবং অন্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। সোমবার দুপুর পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্যে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়।

    রকির কাকা বিধান মণ্ডল বলেন, গঙ্গা থেকে জল ভরতে অনেকেই নেমেছিলেন। রকিও স্নান করতে জলে নেমেছিল। হঠাৎ ডুব দেওয়ার পর আর উঠে আসেনি। অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।অন্য ঘটনাটি ঘটেছে রানিনগরের সুখদেববাটি সেতুর কাছে। মৃত কিশোরের নাম দ্বীপ মণ্ডল, বয়স ১৭।

    তাঁর বাড়ি রানিনগর থানার (Murshidabad) চর বর্ডারপাড়া এলাকায়। জানা গিয়েছে, গঙ্গার ঘাট থেকে জল নিয়ে সঙ্গীদের সঙ্গে পায়ে হেঁটে হাগরপাড়ার দিকে ফিরছিলেন দ্বীপ। সেই সময় সুখদেববাটির কাছে রাস্তার খারাপ অবস্থার কারণে ভিড়ের মধ্যে পাশ দিয়ে যাওয়া একটি বাসের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। দুর্ঘটনায় গুরুতর আহত হয় দ্বীপ (Murshidabad)। তাঁকে তড়িঘড়ি ইসলামপুর (Murshidabad) গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    দেখুন:
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)