• মনসা পুজোয় ছুটি ঘোষণা বাঁকুড়া-পুরুলিয়ায়! দুপুর ২টো থেকে বন্ধ থাকবে সমস্ত রাজ্য সরকারি অফিস
    News18 বাংলা | ১৭ আগস্ট ২০২৬
  • মনসা পুজোয় বাঁকুড়া-পুরুলিয়ায় আগাম ছুটি। মনসা পুজো উপলক্ষে বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় সরকারি দফতরে আগাম ছুটি ঘোষণা রাজ্যের। সরকারি নির্দেশিকা অনুযায়ী, ১৮ অগাস্ট, মঙ্গলবার দুপুর ২টো থেকে বন্ধ থাকবে দুই জেলার সমস্ত রাজ্য সরকারি অফিস। বন্ধ থাকবে স্থানীয় প্রশাসনিক সংস্থা, স্ট্যাটুটরি বডি, বোর্ড ও কর্পোরেশনের দফতরও। মনসা পুজো উপলক্ষ্যেই এই বিশেষ ছুটির সিদ্ধান্ত রাজ্য সরকারের। নির্দেশিকা জারি করল রাজ্যের অর্থ দফতর।
  • Link to this news (News18 বাংলা)