• কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর মেধাবী ছেলের হত্যাকাণ্ড, বিস্ফোরক অভিযোগ তুললেন অধীর চৌধুরী
    News18 বাংলা | ১৭ আগস্ট ২০২৬
  • নদিয়ার নাকাশিপাড়ায় দলীয় কর্মী আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ানের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে পৌঁছে রাজ্য প্রশাসন ও শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রবীণ কংগ্রেস নেতা, অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানান, আনিসুর দীর্ঘদিন ধরে এলাকার একজন বলিষ্ঠ কর্মী ছিলেন এবং নানা প্রতিকূলতার মধ্যেও কংগ্রেসকে মজবুত করে রেখেছিলেন। অধীরবাবুর দাবি, এলাকাটিতে মানুষ যখন শাসকদল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করছিল এবং আনিসুরের উপর ভরসা করছিল, ঠিক তখনই মূলত প্রধানের ক্ষমতা টিকিয়ে রাখার উদ্দেশ্যে এই খুনের ছক কষা হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)