তারাপীঠের ঘিঞ্জি রাস্তার দু’পাশে হোটেল, আশপাশে ঠাসাঠাসি বড় বড় নির্মাণ। এরই মাঝে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছতে দমকলকেও যথেষ্ট বেগ পেতে হয়েছে বলে দাবি করে হোটেল কর্তৃপক্ষ। তারাপীঠের অগ্নিদগ্ধ হোটেল পরিদর্শনের পর এবার সেই পরিকাঠামো এবং হোটেল তৈরির অনুমোদন নিয়েই প্রশ্ন তুললেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা।