• পিছল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, হলদিয়ায় মৃত শিক্ষক-সহ ২, আহত ২০-র বেশি
    News18 বাংলা | ১৭ আগস্ট ২০২৬
  • বর্ষার ভেজা পিছল রাস্তা। তার সঙ্গে গাড়ির অনিয়ন্ত্রিত গতি— দুইয়ের মারাত্মক ককটেলে জাতীয় সড়কে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। হলদিয়া-মেচেদা জাতীয় সড়কের ভবানীপুর থানা এলাকার ব্রজলালচকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে উল্টে গেল যাত্রীবোঝাই একটি রুটের বাস। বড়সড় এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাসের যাত্রী তথা এক প্রবীণ স্কুল শিক্ষক এবং বাসের হেল্পার। পাশাপাশি এই ভয়াবহ উল্টে যাওয়ার ঘটনায় বাসে থাকা কুড়ি জনেরও বেশি যাত্রী গুরুতর আহত হয়েছেন। রক্তভেজা দুর্ঘটনাস্থল ঘিরে এলাকা জুড়ে নিমেষেই ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া।
  • Link to this news (News18 বাংলা)