পাকিস্তানি জঙ্গি সন্দেহে রানা কে জিজ্ঞাসা করতেই গ্রেফতার ইমরান, জানেন কোন দায়িত্বে ছিলেন তিনি?
News18 বাংলা | ১৭ আগস্ট ২০২৬
পাকিস্তানি জঙ্গি যোগ সন্দেহে রানা রউফকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার আরও এক, এবার এসটিএফ-এর জালে ইমরান হোসেন। পাকিস্তানি নাগরিক রানা রউফ ওরফে ওয়াহাব আলমকে গ্রেফতারির পর থেকেই লাগাতার জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা। সেই তদন্তে এবার আরও এক ব্যক্তির ভূমিকা সন্দেহ হওয়ায়, তাকে গ্রেফতার করে স্পেশ্যাল টাস্ক ফোর্স। ধৃতের নাম ইমরান হোসেন। সোমবারই তাঁকে বারাসত আদালতে পেশ করা হয়। রানা রউফকে ভুয়ো ভারতীয় পরিচয় ও নথিপত্র তৈরি করে দিতে ইমরান সাহায্য করেছিলেন বলে অভিযোগ তদন্তকারীদের।