• রাইটার্স বিল্ডিং নয়, নবান্ন থেকে রাজ্য প্রশাসনের সদর দপ্তর সরবে অন্যত্র? জল্পনা
    এই সময় | ১৭ আগস্ট ২০২৬
  • Big Breaking: পালাবদলের পরে রাজ্য প্রশাসনের সদর দপ্তর হবে ‘রাইটার্স বিল্ডিং’? এমনই জল্পনা তৈরি হয়েছিল। তৃণমূল জমানায় ‘লাল বাড়ি’ থেকে ‘নীল-সাদা বাড়ি’তে স্থানান্তরিত হয়েছিল প্রশাসন। বিজেপি সরকার প্রাথমিক ভাবে, নবান্ন থেকেই কাজ শুরু করে। তবে নবান্ন সূত্রে খবর, এ বারে নিউ টাউনে সরছে রাজ্য প্রশাসনের সদর দপ্তর।

    রাজ্য প্রশাসন সূত্রে দাবি, সমস্ত দপ্তরগুলোকে এক ছাতার তলায় আনতেই সিদ্ধান্ত রাজ্য সরকারের। রাজ্যের মোট ৫৪টি দপ্তরকেই এক ছাতার নীচে আনা হবে বলে সূত্রের খবর। গড়ে তোলা হবে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সদর কার্যালয়। 

    নিউ টাউনের 'নজরুল তীর্থ' মেট্রো স্টেশন সংলগ্ন ১৭.২৮ একর জমির কথা ভাবছে রাজ্য সরকার। যে জমিতে ‘দুর্গাঙ্গন’ গড়ে তোলার জন্য ঘোষণা করেছিল বিগত সরকার, সেখানেই হতে পারে এই প্রধান সচিবালয়। সচিবালয় গড়ে তোলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার আরও দু’-একটি জমি দেখবে বলেও জানা গিয়েছে। ফলত, নবান্ন থেকে রাইটার্সে ফেরার আর কোনও সম্ভবনা থাকল না বলেই সূত্রের খবর।

  • Link to this news (এই সময়)