শান্তিপুর ব্লক অফিসের পরিত্যক্ত ভবন ভাঙার সময় মাটির নিচ থেকে উদ্ধার লোহার শিকলে বাঁধা পুরোনো সিন্দুক, ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শান্তিপুরে। সিন্দুকের ভিতরে গুপ্তধন রয়েছে কি না, তা জানতে দীর্ঘ সময় ধরে চলে উদ্ধার ও তল্লাশি অভিযান। শেষ পর্যন্ত সিন্দুক খুলে অবশ্য মেলেনি কোনও ধনরত্নই, বরং ভেতরে কেবল বিপুল পরিমাণ মাটি ও পুরনো কিছু ছেঁড়া কাগজের টুকরো উদ্ধার হয়।