‘আমি যদি ১০ এর মধ্যে ৯ না পাই তাহলে..,’ বার্তা শুভেন্দুর! পুরুলিয়া-বাঁকুড়ায় নতুন ছুটি ঘোষণা
News18 বাংলা | ১৮ আগস্ট ২০২৬
দুর্যোগে বাতিল হয় হেলিকপ্টার সফর। তাই অন্ডাল থেকে ১৩০ কিলোমিটার সড়কপথেই মানবাজার পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ শ্রাবণ মাসের শেষ সোমবার। রাস্তাজুড়ে জলযাত্রীদের ভিড়। সকলকে দেখতে দেখতেই ২ ঘণ্টার সফর শেষ করেন বলে জানান মুখ্যমন্ত্রী৷ সোমবার পুরুলিয়ার মানবাজারে ছিল জল প্রকল্পের সূচনা অনুষ্ঠান৷