মুকুটমণিপুরে রোপওয়ে তৈরির পরিকল্পনা বাস্তবায়নের জন্য সমীক্ষার কাজ শুরু হল। প্রস্তাবিত এলাকা পরিদর্শন করে সমীক্ষা চালাল ভারতীয় রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস (RITES)-এর তিন সদস্যের একটি বিশেষজ্ঞ দল। এই দলে খাতড়া মহকুমা প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।