মেয়ের অন্নপ্রাশন ছিল, ফেরার কথা ছিল বাড়ি! তার আগেই তারাপীঠের হোটেল আগুনে মৃত্যু বাবার
News18 বাংলা | ১৮ আগস্ট ২০২৬
তারাপীঠে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ গেল ধূপগুড়ির এক যুবকের। মৃতের নাম রাকেশ শর্মা (৩২)। তিনি ধূপগুড়ি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সূত্রের খবর, এই ঘটনায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার মোট চারজনের মৃত্যু হয়েছে। আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, যাঁরা মেঘালয়ের বাসিন্দা বলে জানা যাচ্ছে।