নাকাশিপাড়ায় বাবা-ছেলেকে নৃশংস খুন! এবার বিশেষ দাবি নিয়ে পুলিশ সুপারের কাছে পরিবার
News18 বাংলা | ১৮ আগস্ট ২০২৬
নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর পুত্র আবু সুফিয়ানের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে এবার পুলিশ সুপারের দ্বারস্থ হলেন মৃতের পরিবার। মামলার গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনা করে দ্রুত ও নিরপেক্ষ বিচারের স্বার্থে একজন দক্ষ ও যোগ্য ‘বিশেষ সরকারি আইনজীবী’ নিয়োগের লিখিত আবেদন জানিয়েছেন নিহতদের পরিবারের সদস্য তথা মৃত আনিসুর রহমানের ভাই মহম্মদ আলি জিন্না।