চোখের সামনে হুড়মুড়িয়ে নামল 'আস্ত' পাহাড়! বিন্দু যাওয়ার পথে প্রাণে বাঁচলেন পর্যটকরা, Viral Video
News18 বাংলা | ১৮ আগস্ট ২০২৬
বিন্দু যাওয়ার পথে হঠাৎ হুড়মুড়িয়ে নামল পাহাড়। অল্পের জন্য রক্ষা পর্যটক দল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভয়াবহ ধসের ভিডিও বিন্দু যাওয়ার পথে আচমকাই ভয়াবহ পাহাড় ধস। মুহূর্তের মধ্যে পাহাড়ের মাটি ও পাথর হুড়মুড়িয়ে রাস্তার উপর নেমে আসায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল একটি পর্যটক দল, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তাঁরা। ঘটনার সেই ভয়াবহ মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।