• আয়ুষ্মান কার্ডে হাঁটু, হিপ রিপ্লেসমেন্ট সহ ১৯৫০ ধরনের প্যাকেজ: শুভেন্দু
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চালু হল আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে স্বাস্থ্যদপ্তর হাঁটু ও কোমর প্রতিস্থাপনের প্ল্যানড অপারেশন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চালু করেও, পরে চূড়ান্ত অপব্যবহার দেখে গেট কিপিং করেছিল। ফলে প্ল্যানড প্রয়োজনে যাঁদের প্রকৃত দরকার, তাঁরাও পেতেন না। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আয়ুষ্মান ভারত কার্ডে যাবতীয় প্যাকেজের মধ্যে নি ও হিপ রিপ্লেসমেন্টও থাকবে। তিনি বলেন, স্বাস্থ্যসাথীতে ১৭০০ প্যাকেজ ছিল। বর্তমানের দুই কার্ডে ১৯৫০টি প্যাকেজ থাকবে। আগের সরকার স্বাস্থ্যসাথীতে ভিন রাজ্যে শুধুমাত্র ভেলোরে চিকিৎসা শুরু করেছিল। একবছর পর তাও বন্ধ করে দেয়। 

    আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় দেশে ৩৮ হাজার ৬০৪টি সরকারি ও প্রাইভেট হাসপাতালে চিকিৎসার সুবিধা মিলবে। আগে বাংলার ১৫০০টি সরকারি ও প্রাইভেট হাসপাতালে চিকিৎসা মিলত। এখন পশ্চিমবঙ্গের ১৮৮৭টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে (১২৪০টি বেসরকারি, ৬২৭টি সরকারি) ক্যাশ঩লেস চিকিৎসা মিলবে। মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের আওতায় আসছেন রাজ্যের ১ কোটি ৪৩ লক্ষ পরিবার বা ৬ কোটি মানুষ। সমতুল্য স্বাস্থ্যবিমা সুবিধা দিতে আরও ৮০ লক্ষ পরিবারকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় আনা হচ্ছে। রাজ্যের সত্তরোর্ধ্ব ৪০ লক্ষ সিনিয়র সিটিজেন সকলেই আয়ুষ্মান ভারতে আসছেন। 

    রাজ্যের বেসরকারি হাসপাতালগুলি আয়ুষ্মান ভারতের রেট সংশোধনের দাবি জানিয়েছে। বিষয়টি দেখছি। স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় বলেন, যতদিন না সকল উপভোক্তা আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার আওতায় আসছেন, স্বাস্থ্যসাথী চলবে বলেও এদিন জানানো হয়।  

    ৫০ শতাংশ ছাড়ে ৬৫০০ দামি ওষুধপত্র ও (স্টেন্ট, পেসমেকারসহ) চিকিৎসা সরঞ্জাম পাওয়ার সুবিধাযুক্ত ১০০টি অমৃত ফার্মেসি রাজ্যে চালু হবে বলে জানান কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। ৮০ শতাংশ ছাড়ে ২১০০ ধরনের ওষুধ বিক্রির ৪৬৭টি জনঔষধি কেন্দ্র হচ্ছে বলেও জানান। দুই প্রকল্প রূপায়ণে ঩কেন্দ্র ও রা঩জ্যের মধ্যে মউ স্বাক্ষর হয়। তবে বিশাল জাঁকজমকপূর্ণ প্রচার অনুষ্ঠানটি শেষের অনেক আগেই অর্ধেকের বেশি দর্শক আসন ছেড়ে যান।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)